বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

নির্বাচনে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে প্রস্তুত র‍্যাব : মহাপরিচালক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অধীনে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। উনারা যেভাবে পরিচালনা করেন, আমরা সেভাবে দায়িত্ব পালন করবো। কিন্তু আমাদের দায়িত্ব মূলত এটাই হবে, সাধারণ মানুষজন যেন কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব আমাদের, আমরা সেটা দৃঢ়ভাবে করবো। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা মানসিকভাবে তৈরি আছি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় র‍্যাব-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, আমরা এ দেশের সন্তান। এ দেশ আমাদের, এ দেশের জনগণ আমাদের। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি, বঙ্গবন্ধু দেশকে ভালোবেসেছেন; আমরা তারই অনুসারী। আমরা দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।

আরো পড়ুন: ‘ব্যক্তির দায় বাংলাদেশ পুলিশ বহন করবে না’

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহাবুব আলম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল এএসএম শফিকুল্লাহ, পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার প্রমুখ।

পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

এসি/ আই.কে.জে/




র‍্যাব মহাপরিচালক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250